প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করুন
বর্তমান সময়ে শুধুমাত্র একটি চাকরির উপর নির্ভর না করে অনেকেই অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন। আপনি যদি একজন ছাত্র-ছাত্রী,চাকুরীজীবী,গৃহিণী কিংবা বেকার হয়ে থাকেন,তাহলে সপ্তাহে অন্তত ৪০০০ টাকা আয় করা অসম্ভব নয়। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা,কিছু সময় এবং নিয়ম করার অভ্যাস।
আজকের এই আর্টিকেলে আমরা এমন সাতটি সহজ ও বাস্তবসম্মত উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো অনুসরণ করে প্রতি সপ্তাহে চার হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
পেজ সূচিপত্র: প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করুন
- ফেসবুক পেজ থেকে ইনকাম
- ফ্রিল্যান্সিং করে আয়
- ব্লগিং করে আয়
- অনলাইনে প্রাইভেট টিউশন করে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- ডিজিটাল পণ্য বিক্রি করে আয়
- ইউটিউব কনটেন্ট তৈরি করে আয়
ফেসবুক পেজ থেকে ইনকাম
বর্তমানে সবচেয়ে সহজ অনলাইন এর মাধ্যম গুলোর মধ্যে একটি হলো ফেসবুক পেজ
পরিচালনা করা। আপনি যে বিষয়ে আগ্রহী, সেই বিষয়ে একটি পেজ তৈরি করতে পারেন।
যেমন ইসলামিক কনটেন্ট, প্রযুক্তি বিষয়ক তথ্য,রান্না, শিক্ষা,স্বাস্থ্য টিপস
কিংবা ভ্রমণ বিষয়ক ভিডিও। আপনার কাজ হবে নিয়মিত মানসম্মত পোষ্ট এবং ভিডিও
আপলোড করা। ধীরে ধীরে ফলোয়ার বাড়লে বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব
হবে।
যেভাবে আয় করতে পারবেন:-
- স্পন্সরশিপের মাধ্যমে
- বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করে
- নিজের ডিজিটাল বা ফিজিক্যাল পণ্য বিক্রি করে
- ভিডিও কনটেন্ট থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে
প্রথম দিকে ধৈর্য ধরে কাজ করতে হবে। নিয়মিত ভালো মানের কন্টেন্ট প্রকাশ করতে
পারলে কয়েক মাসের মধ্যেই ভালো ফল পাওয়া সম্ভব।
ফ্রিল্যান্সিং করে আয়
বর্তমানে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং করে প্রতি সপ্তাহে
হাজার টাকা আয় করছেন । ভালো বিষয় হলো শুরু করার জন্য আপনাকে সব কিছু জানতে
হবে না। একটি দক্ষতা ভালোভাবে শিখলেই শুরু করা সম্ভব।
যেসব দক্ষতার চাহিদা বেশি:-
- ডিজিটাল মার্কেটিং
- কন্টেন্ট রাইটিং
- গ্রাফিক্স ডিজাইন
- ভিডিও এডিটিং
- ডাটা এন্ট্রি
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- ওয়েব ডিজাইন
শুরুতে ছোট ছোট কাজ করতে পারেন । একটি কাজের জন্য যদি ৫০০ টাকা থেকে ১ হাজার
টাকাও পান তাহলে সপ্তাহে মাত্র চার থেকে আটটি কাজ করে চার হাজার টাকা আয় করা
সম্ভব।
ব্লগিং করে আয়
আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন ,তাহলে ব্লগিং আপনার জন্য একটি চমৎকার
মাধ্যম হতে পারে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত আর্টিকেল প্রকাশ করতে
পারেন।
যেসব বিষয়ে ব্লগ লিখতে পারেন :-
- প্রযুক্তি
- শিক্ষা
- অনলাইন ইনকাম
- স্বাস্থ্য বিষয়ক তথ্য
- ভ্রমণ
- রান্না
- চাকরির প্রস্তুতি
- প্রবাসী তথ্য
ব্লক থেকে আয়ের উপায় গুলো হলো- বিজ্ঞাপন দেখিয়ে ,অ্যাফিলিয়েট মার্কেটিং
করে, স্পন্সারড পোস্ট লিখে , নিজের ডিজিটাল পণ্য বিক্রি করে । ব্লগিংয়ে সময়
লাগে কিন্তু একবার সফল হলে এটি দীর্ঘমেয়াদী আয়ের একটি ভালো মাধ্যম হয়ে উঠতে
পারে ।
অনলাইনে প্রাইভেট টিউশন করে আয়
বর্তমানে অনেক শিক্ষার্থী অনলাইনে পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে । আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন তাহলে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে পারেন ।
যেসব বিষয়ে পড়াতে পারেনঃ-
- ইংরেজি
- গণিত
- বিজ্ঞান ( পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান )
- আইসিটি প্রোগ্রামিং
ধরেন যদি প্রতি ক্লাসের জন্য ৩০০ টাকা নেন এবং সপ্তাহে মাত্র ১৫
জন শিক্ষার্থীকে পড়ান তাহলে সহজেই সাড়ে চার হাজার টাকার বেশি আয়
করতে পারবেন ।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্য কোন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রিতে সহায়তা করে কমিশন পাওয়া। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম।
আপনার যদি থাকে -
- একটি ফেসবুক পেজ
- ইউটিউব চ্যানেল
- ব্লক ওয়েবসাইট
- অথবা বড় কোন ফেসবুক গ্রুপ
আরো পড়ুন:
এমাজন এফিলিয়েট মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ তৈরির নিয়ম
তাহলে বিভিন্ন পণ্যের লিংক শেয়ার করে কমিশন আয় করতে পারবেন। অনেক সময়
একটি পণ্য বিক্রি করেই ৫০০ থেকে ১০০০ পর্যন্ত কমিশন পাওয়া যায় ফলে সপ্তাহে
কয়েকটি বিক্রি করতে পারলেই আপনার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে।
ডিজিটাল পণ্য বিক্রি করে আয়
বর্তমানে ডিজিটাল পণ্যের চাহিদা অনেক বেশি। একবার তৈরি করার পর একই পণ্য অসংখ্য বার বিক্রি করা সম্ভব ।
যেসব ডিজিটাল পণ্য বিক্রি করতে পারেন-
- ই-বুক
- প্রেজেন্টেশন টেমপ্লেট
- স্টাডি ম্যাটেরিয়াল
- ডিজিটাল পোস্টার
- সোশ্যাল মিডিয়া টেমপ্লেট
ধরুন, আপনি ২০০ টাকার একটি ডিজিটাল পণ্য তৈরি করলেন । সপ্তাহে যদি ২০টি বিক্রি
করতে পারেন , তাহলে আপনার হবে চার হাজার টাকা । এই কাজের সবচেয়ে বড়
সুবিধা হল একই পণ্য বারবার তৈরি করতে হয় না ।
ইউটিউব কনটেন্ট তৈরি করে আয়
বর্তমানে ইউটিউব একটি দীর্ঘমেয়াদি এবং লাভজনক আয়ের মাধ্যম । আপনি চাইলে
নিজের মুখ না দেখিয়ে ভিডিও তৈরি করতে পারেন ।
ভিডিওর বিষয় হতে পারে -
- প্রযুক্তি বিষয়ক তথ্য
- শিক্ষামূলক ভিডিও্
- অনলাইন ইনকাম
- রান্নার ভিডিও
- সমকালীন তথ্য
- রাজনীতি
- অর্থনীতি
আরো পড়ুনঃ নতুন ইউটিউবারদের চ্যানেল গ্রো না হওয়ার কারণ
ইউটিউব থেকে আয় করার উপায়-
- বিজ্ঞাপনের মাধ্যমে
- স্পন্সর শিপের মাধ্যমে
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে
- নিজের পণ্য বা সেবা বিক্রি করে
প্রথম কয়েক মাস নিয়মিত কাজ করতে হবে ।ধীরে ধীরে দর্শক বাড়ার সাথে সাথে আয়ের
সুযোগ ও বৃদ্ধি পাবে ।
আমার কিছু কথা
আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করতাম , অনলাইন থেকে আয় করতে হলে অনেক টাকা
বিনিয়োগ করতে হবে । বাস্তবে বিষয়টি এমন নয় । আপনি যদি প্রতিদিন মাত্র ২ থেকে
৩ ঘন্টা সময় দিতে পারেন এবং একটি দক্ষতা ভালোভাবে শিখে শুরু করেন , তাহলে
সপ্তাহে ৪ হাজার টাকা আয় করা সম্ভব । সবগুলো কাজ একসাথে শুরু করার প্রয়োজন
নেই । যেকোনো একটি বিষয়ে বেছে নিয়ে অন্তত তিন থেকে ছয় মাস নিয়মিত সময়
দিন।
উপসংহার
প্রতি সপ্তাহে ৪ হাজার টাকা আয় করা কোন অসম্ভব বিষয় নয় । তবে এর জন্য
প্রয়োজন ধৈর্য পরিশ্রম এবং ধারাবাহিকভাবে কাজ করার মানসিকতা । ফেসবুক পেজ,
ফ্রিল্যান্সিং, ব্লগিং , অনলাইন টিউশন, এফিলিয়েট মার্কেটিং ,
ডিজিটাল পণ্য বিক্রি এবং ইউটিউব -এগুলোর মধ্যে যে কোন একটি বেছে নিয়ে আপনি
আপনার কাজ শুরু করতে পারেন এবং নিয়মিত কাজ চালিয়ে যান।

শহিদুল হাব নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url